কক্সবাজারের উখিয়ার কুতুপালং ২ নম্বর ক্যাম্পে ফের যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে কুতুপালং ২ নম্বর ক্যাম্পের সি ব্লকে ৮-১০ জনের মুখোশধারী লোক ওই যুবককে গুলি করে হত্যা করে। ১৪ এপিবিএন অধিনায়ক এডিআইজি সৈয়দ হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মোহাম্মদ সালাম (৩৭) ওই ক্যাম্পের বাসিন্দা।
১৪ এপিবিএন অধিনায়ক জানান, মুখোশধারী দুর্বৃত্তরা কী কারণে এ যুবককে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। একইসঙ্গে জড়িতদের ধরতে বিশেষ অভিযান চলছে।
উল্লেখ্য, চলতি মাসে এ পর্যন্ত অন্তত ৬ জন রোহিঙ্গা হত্যার শিকার হয়েছে।

'ডিসেম্বরে আরেকটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা'