আইজিপির সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ 

আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ২১:৪৪

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুননের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি আজ মঙ্গলবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেন।

আইজিপি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিরাজমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তাঁরা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

এ সময় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) মো. আতিকুল ইসলাম এবং জাপান দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এএএম