ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ২০:০৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এক স্কুল ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ওই শিক্ষক তুলা রাম পালকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৬ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ওসি এসএম জাহিদ ইকবাল।

তিনি বলেন, এক স্কুল ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ করেন তার বাবা। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেফতার করা হয় ও আসামিকে বুধবার সকালে আদালতে পাঠানো হয় এবং আদালতের বিচারকের নির্দেশে তাকে দুপুরে কারাগারে পাঠানো হয়।

ইত্তেফাক/এমএএম