সম্মাননা পেলো ফারদিনের প্রেসাপোলো

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ২০:১২

তরুণ প্রজন্মের কণ্ঠ শিল্পীদের মধ্যে অন্যতম একজন ফারদিন। গানের পাশাপাশি অভিনয়ও করছেন তিনি। শুধু তাই নয় দায়িত্বে আছেন বাংলাদেশ প্রেসাপোলো এসোসিয়েশন ন্যাশনাল টিমের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে।

গতকাল রাজধানীর একটি হোটেলে মিডিয়া, রাজনৈতিক এবং ক্রীড়াঙ্গনের তারকাদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে এমএন মাল্টিমিডিয়া আয়োজিত অ্যাওয়ার্ড প্রোগ্রাম। এই অ্যাওয়ার্ড প্রোগ্রামে ফারদিনের প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।

ফারদিনের হাতে সন্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

ফারদিন

আরও উপস্থিত ছিলেন চিত্রনায়িকা রোজিনা, বুবলি, ববি হক, চিত্রনায়ক ইমন, রওশন, বিজনেস লিডার তাসনিম জোবায়ের, আনসার ভিডিপির সুরাইয়া কলি।

ফারদিন বলেন, ‘ভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা। এটা আমার জন্য বড় পাওয়া। প্রেসাপোলোকে বাংলাদেশের সকল জেলায় পরিচয় করাব। আমার জন্য সবাই দোয়া করবেন।’

ইত্তেফাক/বিএএফ