শিক্ষক দিবস আজ 

আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১২:০৫

'শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু' এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২৭ অক্টোবর সারাদেশের ন্যায় পীরগঞ্জ উপজেলায় বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শিক্ষক দিবস ২০২২ উদযাপন করা হচ্ছে। 

এ উপলক্ষে পীরগঞ্জ উপজেলায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে পীরগঞ্জ সরকারি কলেজে রক্তদান কর্মসূচি মধ্য দিয়ে দিবসটি শুরু করেন কলেজের অধ্যক্ষ ও শিক্ষক দিবস উদ্যাপন কমিটির আহবায়ক প্রফেসর মো. কামরুল হাসান। 

এছাড়াও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিজ উদ্যোগে ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষরোপন, সকল স্তরের শিক্ষকের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার কর্মসূচি রয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ২৩ অক্টোবরের এক পত্রে জাতীয় পর্যায়ে দিবসটি যথাযথ মর্যাদায় পালনের পাশাপাশি বিভাগীয় শহর এবং জেলা-উপজেলা পর্যায়ে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকল দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানকে জানানো হয়।

শিক্ষা অধিদপ্তরের শিক্ষক দিবস উদযাপন সংক্রান্ত নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধিনস্থ সকল দপ্তর ও তাদের আওতাধীন জেলা-উপজেলা পর্যায়ের সকল অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ দাপ্তরিক ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম অব্যাহত রেখে ২৭ অক্টোবর কেন্দ্রীয় পর্যায়ের অনুষ্ঠানের সাথে সমন্বয় করে শিক্ষক দিবস উদযাপন করবে। 

দিবসটি সফলভাবে আয়োজনের অংশ হিসেবে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিক, কলেজ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষকদের অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে। 

 

ইত্তেফাক/পিও