ভরণপোষণ না দেওয়ায় মায়ের মামলায় ছেলে গ্রেফতার

আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১৫:০২

ঝিনাইদহে মাকে ভরণপোষণ না দেওয়ায় মায়ের মামলায় সরকারি কর্মকর্তা ছেলে সাইফুল্লাহ ও ছেলের বউ রুমা খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (২৬ অক্টোবর) রাতে শহরের ব্যাপারীপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। সাইফুল্লাহ ঝিনাইদহ প্রাইমারি টিসার্স ট্রেনিং ইন্সটিটিউটের ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত আছেন।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, সাইফুল্লাহ তার মা জহুরা খাতুনকে দীর্ঘদিন ভরণপোষণ দেয় না। কিছু বললে মারধর ও নির্যাতনের হুমকি দিয়ে আসছিল। এ ঘটনায় মা জহুরা খাতুন গত ১৮ অক্টোবর ঝিনাইদহ সদর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের বিষয়টি আদালতে পাঠালে আদালত মামলা নেওয়ার নির্দেশ দেন। 

আদালতের নির্দেশে বুধবার থানায় মামলা হয়। রাতে অভিযুক্ত ছেলে সাইফুল্লাহ ও তার স্ত্রী রুমা খাতুনকে গ্রেফতার করে পুলিশ। তাদের আদালতে পাঠানো হয়েছে বলে ওসি আরও জানান।

ইত্তেফাক/পিও