টাঙ্গাইলের ভুঞাপুরে শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। এতে আহত হয়েছে পথচারীসহ তিনজন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার ফলদার দিঘুলিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত লিটন গোপালপুর উপজেলার জোত আতাউল্ল্যা গ্রামের জয়নাল হকের ছেলে। ফলদা রামসুন্দর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। আহত হয়েছে তার দুই বন্ধু শাওন ও মারুফ।
স্থানীয়রা জানান, লিটন তার দুইবন্ধু নিয়ে মোটরসাইকেলে ফলদার স্কুল শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে বের হয়। পরে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজন পথচারীর সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুত্বর আহতদের উদ্ধার ভুঞাপুর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় লিটন মারা যায়।
ভুঞাপুর থানার এসআই মাহমুদুল জানান, তারা তিন বন্ধু মিলে ফলদা থেকে ভুঞাপুর আসার পথে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একজন পথচারীর সঙ্গে লাগে। এতে পথচারীসহ চারজন আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় লিটন মারা যায়। তবে পথচারী ও তার এক বন্ধুর অবস্থা গুরুত্বর। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
