টস হেরে ফিল্ডিংয়ে পাকিস্তান

আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১৭:০১

টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস হেরে বোলিংয়ে পাকিস্তান। প্রথম ম্যাচ হারায় সেমিফাইনালে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই পাকিস্তানের। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক শন উইলিয়ামস।

অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট পায় জিম্বাবুয়ে।

পাকিস্তান একাদশ: মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), বাবর আজম (অধিনায়ক), শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, হাইদার আলি, মোহাম্মদ নেওয়াজ, শাহিন আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ্‌

জিম্বাবুয়ে একাদশ: রেজিস চাকাভা(উইকেটরক্ষক), ক্রেইগ এরভাইন, শন উইলিয়ামস (অধিনায়ক), সিকান্দার রাজা, ওয়েসলি মেধেভেরে, মিল্টন শুম্ভা, ব্রাড এভান্স, রায়ান বার্ল, লুক জঙ্গুই, ব্লেসিং মুজারবানি, রিচার্ড নাগারভা 
            

 
            

ইত্তেফাক/জেডএইচ