সৌদি ন্যাশনাল গেমস-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান

আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ২২:০৪

সৌদি গেমস-২০২২ এর আয়োজক কমিটির সভাপতি আব্দুল আজিজ বিন তুর্কি আল ফয়সাল এর আমন্ত্রণে দেশটি গেলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) এর সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। 
 
সফরকালে তিনি সৌদি আরবের রিয়াদ শহরে অনুষ্ঠিত সৌদি ন্যাশনাল গেমস-এর উদ্বোধনী অনুষ্ঠান (২৮ অক্টোবর) ও বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অবলোকন করবেন। 

এর আগে তিনি ২৭ অক্টোবর অভ্যাগত অতিথিদের সম্মানে আয়োজক কমিটি কর্তৃক আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে অংশগ্রহণ করবেন। এ সময় তিনি সৌদি ন্যাশনাল গেমস এর আয়োজক কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ৩০ অক্টোবর সৌদি আরব হতে দেশে প্রত্যাবর্তন করবেন।

ইত্তেফাক/এএএম