ব্যয় কমাতে ‘সাদামাটা’ হবে এবারের সম্মেলন

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১৯:০৪

আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন। দেশের সার্বিক অর্থনীতির কথা বিবেচনায় রেখে ব্যয় কমিয়ে সাদামাটাভাবে এবারের সম্মেলন হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি- ফোকাস বাংলা

শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এমন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

ছবি- সংগৃহীত

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক সংকটের কারণে ২২তম জাতীয় সম্মেলনের আনুষ্ঠানিকতায় ব্যয় কমাতে হবে। খরচ কমানোর জন্য আয়োজন হবে সাদামাটা। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে বলেই বিএনপি আজ আন্দোলন করতে পারছে। কিন্তু বিএনপির যারা খুনের সঙ্গে জড়িত, অগ্নিসন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে জড়িত তাদের ধরতে হবে; তাদের কোনও ছাড় নেই।

ছবি- সংগৃহীত

বৈঠকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগের ওপরে মানুষের আস্থা রয়েছে বলেই তিনবার ভোট দিয়ে নির্বাচিত করেছে, এবারও দেবে। কিন্তু যারা সন্ত্রাসী, খুনি, জনগণের অর্থ লুটপাটকারী, বোমা-গ্রেনেড হামলাকারী ও অর্থপাচারকারী; জনগণ তাদের বিশ্বাস করে না, ভোটও দেবে না।’

ইত্তেফাক/এমএএম