ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের প্রয়াত পিতা প্রখ্যাত আইনজীবী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সিরাজুল হকের ২০তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার (২৮ অক্টোবর) সকালে এ মৃত্যুবার্ষিকী পালন করা হয়।
এ সময় মিলাদ ও দোয়া মাহফিল এবং এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের আখাউড়ার নবনির্বাচিত সদস্য সাংবাদিক মো. সাইফুল ইসলামের উদ্যোগে উপজেলার দক্ষিণ ইউনিয়নের নূরপুর সুমাইয়া (রা.) মাদরাসা ও এতিমখানায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে জেলা পরিষদ সদস্য মো. সাইফুল ইসলাম ও দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জালাল উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
