নিজের চ্যানেলে গানে নিয়মিত হচ্ছেন সংগীতশিল্পী জাহিদুল

আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১২:০২

পাঁচ বছর ধরে নিয়মিত কাজ করছেন বাংলাদেশি সংগীতশিল্পী জাহিদুল ইসলাম। সম্প্রতি সুইডেনের মিউজিক স্ট্রিমিং স্পটিফাইয়ের অফিসিয়াল ভেরিফায়েড শিল্পীর তালিকায় এসেছেন তিনি। এছাড়া গত মাসে ইউটিউবে অফিসিয়াল আর্টিস্ট চ্যানেলও ভেরিফাইড হয়েছে তার।

জাহিদুল ইসলাম ২০১৭ সালে অডিও কোম্পানি ‘প্রবাসী মিডিয়া’র মাধ্যমে ‘প্রতিটা পলকে মনে পরে তোমাকে’ শিরোনামের একটি গানের মাধ্যমে তার সংগীত জীবন শুরু করেছিলেন। এরপর থেকে নিয়মিত গান প্রকাশ করছেন। 
২০১৭ সালে তিনি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকে তার প্রথম একক অ্যালবাম ‘আমার মন মনরে’ প্রকাশ করেন। ২০২০ এবং ২০২১ সালে বেশ কয়েকটি একক গান প্রকাশিত হয়েছে তার। এর মধ্যে ‘টাঙ্গাইলে মোদের প্রাণ জুড়ায়’ নামের গানটি ব্যাপক সাড়া ফেলে।

জাহিদুল ইসলাম বলেন, আমি অনেক প্রযোজনা সংস্থার সাথে কাজ করেছি। কিন্তু এখন আমার নিজের ইউটিউব চ্যানেলে কাজ করার সময় এসেছে। সামনের কাজ সম্পর্কে তিনি বলেন, ইউটিউব আমাকে অফিসিয়াল আর্টিস্ট ভেরিফিকেশন দিয়েছে; এখন থেকে আমি আমার নিজের ভেরিফাইড ইউটিউব চ্যানেল ‘জাহিদুল ইসলাম’ থেকে আমার সব গান প্রকাশ করব এবং আমার গানগুলো স্পোটিফাই, আইটিউনসসহ অন্যান্য আন্তর্জাতিক প্ল্যাটফর্ম অ্যামাজন, টাইডাল, ডিজার এবং এছাড়াও জাতীয় প্ল্যাটফর্ম স্ট্রিমিং অ্যাপস ভাইব এবং স্বাধীনে রাখব।

ইত্তেফাক/বিএএফ