জিম্বাবুয়ের বিপক্ষে সহজ ম্যাচ কঠিন করে জিতেছে বাংলাদেশ। তবে তাদের এই জয়েই গর্জে উঠেছে পেসারদের স্বর্গখ্যাত ব্রিসবেনের গ্যাবার গ্যালারি।
মাঠের এগারোজনের সঙ্গে এদিন স্টেডিয়ামের গ্যালারিতেও গর্জন তুলেছে লাল সবুজের সমর্থকরা। লাল সবুজে রাঙা হয়ে বর্ণিল সাজে গ্যাবার গ্যালারিতে হাজিরে হয়েছিলেন টাইগার ভক্তরা। শান্ত-তাসকিনদের প্রতিটি চার-ছক্কা বা উইকেটে গর্জে উঠেছে গ্যালারির লাল-সবুজ। ছবি: গেটি ইমেজ
