রংপুরে প্রতারণা মামলায় কাউন্সিলর গ্রেফতার

আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ১৯:৫০

প্রতারণা ও বালু উত্তোলন মামলায় রংপুর সিটি করর্পোরেশনের ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. জয়নাল আবেদীন লুতুকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩১ অক্টোবর) তাকে গ্রেফতার করা হয়। 

পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। তিনি মহানগরের হাজিরহাট কামদেবপুর এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে।

হাজিরহাট মেট্রোপলিটন থানার ওসি রাজিব বসুনিয়া বলেন, ‘রংপুর সিটি করপোরেশনে অটোরিকশার লাইসেন্স দেওয়ার কথা বলে তিনি টাকা নিয়েছিলেন। পরবর্তীতে লাইসেন্স দিতে না পারায় ভুক্তভোগী তার বিরুদ্ধে প্রতারণার মামলা করেন। এছাড়া তার বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলনের মামলাও ছিল। মামলা দু’টির গ্রেফতারি পরোয়ানা জারি হলে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।’

ইত্তেফাক/এএএম