বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ভূপর্যটক রামনাথ বিশ্বাস: বিশ্বজোড়া পাঠশালা তাঁর’ বিষয়ক সেমিনার। মঙ্গলবার (১নভেম্বর) বিকেল ৫ টায় রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে এ সেমিনার অনুষ্ঠিত হবে।
ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণ কমিটির আহ্বায়ক আশরাফুজ্জামান উজ্জ্বলের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ইতিহাস গবেষক আহসানুল কবীর।
আলোচনা করবেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও লেখক মফিদুল হক, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির এবং লেখক ও সাবেক অতিরিক্ত সচিব জালাল আহমেদ।
উপস্থাপনা করবেন যুগ্ম আহ্বায়ক রুমা মোদক। স্বাগত বক্তব্য রাখবেন যুগ্ম আহ্বায়ক শাহেদ কায়েস, শুভেচ্ছা বক্তব্য রাখবেন সাংবাদিক দেবব্রত চক্রবর্তী বিষ্ণু ও ভূপর্যটক রামনাথ বিশ্বাস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক টিপু চৌধুরী। এ সময় রামনাথ বিশ্বাসকে নিয়ে নিজের লেখা গান নিজেই গেয়ে শোনাবেন বাউল বশিরউদ্দিন সরকার।
