সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট : ০১ নভেম্বর ২০২২, ২৩:১৫

দেশের প্রথম কুরিয়ার সেবা প্রতিষ্ঠান সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রা.) লিমিডেটের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) রাজধানীর বনানী কবরস্থানে প্রয়াত প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, দিলকুশা অফিসে কেককাটা ও বাদ জোহর দোয়া মাহফিলসহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।   

বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, শিক্ষানুরাগী ও বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. ইমামুল কবীর শান্ত আজ থেকে ৪০ বছর আগে ১৯৮৩ সা‌লে বৃহত্তর খুলনা জেলায় প্রতিষ্ঠা করেন দেশের বৃহত্তম এই কুরিয়ার সেবা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই দেশব্যাপী ছড়িয়ে পড়ে এর কার্যক্রম।   

উল্লেখ্য, ১৯৮৩ সাল থেকে ডকুমেন্ট পার্সেল সেবা দিয়ে শুরু করা দেশের প্রথম এই কুরিয়ার সেবা প্রতিষ্ঠান ‘সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লি. এবং ‘সুন্দরবন এক্সপ্রেস ট্রান্সপোর্টেশন সার্ভিস’। 

ইত্তেফাক/এএএম