‘নিজের কাজে সৎ থাকলে দর্শকরাও ঠকায় না’

আপডেট : ০২ নভেম্বর ২০২২, ১৩:১১

শোবিজ তারকারা এখন দুই ঘরানার। একদল তথাকথিত তারকা রয়েছেন প্রচারস্বর্বস্ব, যাদের মেধা যোগ্যতা কম কিন্তু নানান ডিজিটাল প্রচারের তোড়ে সুযোগ পাচ্ছেন। আরেকদল শিল্পী যারা প্রকৃত অর্থেই জনপ্রিয়তার অংক গোনেন না। আপন মনে কাজ করে যান। তেমনই একজন জাত অভিনেতা সাঈদ বাবু।

একাধিক গুণী নির্মাতার কাজ করছেন তিনি একইসাথে। বর্তমানে দুটি সিরিজসহ বিভিন্ন প্লাটফর্মে নিজের ক্যারিয়ার বিস্তৃত তার।

কাজের তালিকায় রয়েছে এটিএন বাংলা কায়সার আহমেদের একটি সিরিজ। বিটিভিতে মীর সাব্বিরের একটি ধারাবাহিক। এ সপ্তাহে ওটিটি প্লাটফর্ম হৈ চৈ’তে আসছে অমিতাভ রেজা চৌধুরীর বহুল আলোচিত সিরিজ ‘বোধ’। এছাড়া রায়হান রাফির দামাল এ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে কাজ করছেন তিনি।

সাঈদ বাবু

বিভিন্ন ভাবনার নির্মাতার সাথে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে সাঈদ বাবু বলেন, ‘আমি যেহেতু নিজেকে একজন হিরো নয়, অভিনেতা হিসেবেই দেখতে চাই। তাই বিভিন্ন রকমের কাজ করতে চাই। আমি সেটেও মূলত ডিরেক্টর’স আর্টিস্ট হিসেবে থাকার চেষ্টা করি। সেভাবেই কাজ করি। যেমন আমার অনেক বড় মোহের জায়গা কাজ করে বোধ এর নির্মাতা অমিতাভ ভাইয়ের সাথে কাজ করতে পারাকে। আফজাল ভাইয়ের সাথে স্ক্রীন শেয়ার করতে পারা। চরিত্র ছোট। তবুও নিজেকে প্রকাশের জন্য দারুণ এক চেষ্টা করেছি আমি। যা দর্শকদের মন কাড়বে। আসল নিজের কাজে সত্ থাকলে দর্শকরাও ঠকায় না।’

ইত্তেফাক/বিএএফ