করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ১৮৩

আপডেট : ০২ নভেম্বর ২০২২, ১৭:১১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে ১৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (২ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ নিয়ে দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৩৫ হাজার ৫১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় মোট মৃত্যের সংখ্যা ২৯ হাজার ৪২৪ জন।

গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮১৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা ৩ হাজার ৮০২ জনের নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৮১ শতাংশ।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

ইত্তেফাক/এসকে