শেষ ষোলর ১৬ দল

আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ১৬:৩৯

শেষ হয়ে গেলো চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের লড়াই। একইসঙ্গে নিশ্চিত হয়ে গেলো গ্রুপ পর্ব থেকে কোন ১৬ দল উঠছে নকআউট।

চ্যাম্পিয়নস লিগ মানেই যেন উত্তেজনাই ঠাসা একেকটা ম্যাচ ডে আর ম্যাচ। এবার টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে গেছে বার্সেলোনা। আরেক স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ এবার শেষ চ্যাম্পিয়নস লিগ যাত্রা শেষ করেছে গ্রুপের সবার তলানিতে থেকে, জায়গা হয়নি ইউরোপা লিগেও।

ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসও ব্যর্থ হয়েছে নকআউটে উঠতে। অন্য বড় লিগের দলের বিদায়ের ভীড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের চার দলই নিশ্চিত করেছে নকআউট রাউন্ড।  

গ্রুপ পর্বের শেষ দিনের খেলাতেও দেখা গেছে চরম নাটকীয়তা। বেনফিকার কাছে গ্রুপের শীর্ষস্থান হারিয়ে গ্রুপের রানার্স-আপ হয়ে নকআউটে উঠে বেশ চিন্তাতেই রয়েছে মেসি-নেইমার-এমবাপ্পেদের পিএসজি।

সব নাটক, সব উত্তেজনা থামিয়ে অবশেষে নিশ্চিত হয়েছে কোন শেষ ষোলোতে খেলতে নামবে কোন ১৬ দল।

শেষ ষোলো নিশ্চিত করা ১৬ দল : 

গ্রুপ চ্যাম্পিয়ন রানার্স-আপ
এ নাপোলি লিভারপুল 
বি  পোর্তো  ক্লাব ব্রুজ 
সি  বায়ার্ন মিউনিখ  ইন্টার মিলান 
ডি  টটেনহ্যাম হটস্পার আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট
ই  চেলসি  এসি মিলান 
এফ  রিয়াল মাদ্রিদ  আরবি লিপজিগ
জি  ম্যানচেস্টার সিটি  বরুশিয়া ডর্টমুন্ড 
এইচ  বেনফিকা  পিএসজি

 

ইত্তেফাক/এসএস