টস হেরে ব্যাটিংয়ে কিউইরা

আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ১০:০০

টি-২০ বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিত করতে সুপার টুয়েলভে নিজেদের পঞ্চম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড। শুক্রবার (৪ নভেম্বর) অ্যাডিলেড ওভালে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি।

আজ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত করবে কিউইরা। দু'দলই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে।

নিউজিল্যান্ড একাদশ : কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, ইশ শোধি, টিম সাউদি, লোকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট। 


আয়ারল্যান্ড একাদশ : অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), পল স্টারলিং, হ্যারি টেক্টর, লোরকান টাকার (উইকেটরক্ষক),  কার্টিস ক্যামফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডিলানি, মার্ক অ্যাডাইর, ফিওন হ্যান্ড, ব্যারি ম্যাককার্থি, জশুয়া লিটল।

ইত্তেফাক/জেডএইচ