ছাত্রলীগের সম্মেলন ৩ ডিসেম্বর

আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ২০:০৬

আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। শুক্রবার (৪ নভেম্বর) দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এই তারিখ নির্ধারণ করা হয়। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৮ সালের মে মাসে ছাত্রলীগের ২৯তম সম্মেলন হয়েছিল । সেসময় সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানী। পরে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যকে। পরে ২০২০ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে জয় ও লেখককে 'ভারমুক্ত' করা হয়। 

 

ইত্তেফাক/এএএম