স্থগিতের ৪ মাস পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি পুনর্বহাল করা হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা কমিটির ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।
এর আগে, গত ১ জুলাই কোনো কারণ উল্লেখ না করেই কমিটির সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
উল্লেখ্য, এ বছরের পহেলা জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটিতে ইব্রাহিম ফরাজিকে সভাপতি ও এস এম আকতার হোসাইনকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যের কমিটি দেওয়া হয়।
