'প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি'

আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ১৫:৩৮

টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পরেছে বাংলাদেশ। ফল অনুযায়ী এটাই বাংলাদেশের সেরা টি-২০ বিশ্বকাপ। এর আগে টি-২০ বিশ্বকাপের কাপের মূল পর্বে বাংলাদেশের জয় ছিল মাত্র ১টি ম্যাচে। সেখানে এই বিশ্বকাপে সুপার টুয়েলভে ২টি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। কিন্তু তবুও খুশি নন বাংলাদেশ দলের ব্যাটার লিটন কুমার দাস।

বিশ্বকাপ থেকে বাদ পড়ায় সোমবার (৭ নভেম্বর) অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছে বাংলাদেশ দল। দেশে ফেরার আগে লিটন দাস তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করে লিখেন,  আমারা সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। আশা করি পরের বার দল হিসেবে আরও ভালো করবো। দেশে ফিরে যাচ্ছি!

বিশ্বকাপের সুপার টুয়েলভে নেদারল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেলেও বড় কোন দলের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ। ভারতের বিপক্ষে ভালো খেলেও শেষ পর্যন্ত ৫ রান হেরে যায় টাইগাররা। সেই ম্যাচে নজড়কাড়া ব্যাটিং করেন লিটন দাস। ২৭ বলে ৬০ রানের অনবদ্য ইনিংস খেলে রান আউট হন তিনি। 

ইত্তেফাক/জেডএইচ