অবসরে গেলেন পুলিশের আরও দুই কর্মকর্তা

আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ১৯:৩৯

বাংলাদেশ পুলিশের দুই অতিরিক্ত পুলিশ সুপার অবসরে গিয়েছেন। সোমবার (৭ নভেম্বর) পৃথক ২টি প্রজ্ঞাপনে এমন তথ্য জানানো হয়।

তারা হলেন- রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হাই সরকার এবং সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ছাইদ আহাম্মদ।

ছবি: সংগৃহীত

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাদের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৪৩(১) (ক) অনুযায়ী সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হলো। তাদের ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ল্যাম্পগ্রান্টসহ একবছরের অবসর ও অবসরোত্তর ছুটি (পি.আর.এল) মঞ্জুর করা হলো।

ইত্তেফাক/এমএএম