ডামুড্যায় আগুনে দগ্ধ হয়ে ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ১৫ জুন ২০১৯, ১০:৪৬

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়ন বাজারের ব্যবসায়ী মোঃ খোরশেদ আলম সিকদার (৭৫) আগুনে পুড়ে মারা গেছেন।
শুক্রবার রাতে আগুনের এ ঘটনা ঘটে।

মৃতের স্বজনরা জানান, খোরশেদ আলম সিকদার রাতে তার দোকানে ঘুমাচ্ছিলেন। এ সময় আগুন লাগলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসেরকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তিনি ঘটনাস্থলে আগুনে দগ্ধ হয়ে মারা যান।

আরও পড়ুন: চট্টগ্রামে ইয়াবাসহ পুলিশ কর্মকর্তা আটক

এদিকে খবর পেয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ রশিদ গোলন্দাজ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান বাচ্চু ও ভারপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান মোঃ সালাম সিকদার ঘটনাস্থলে আসেন এবং মৃত ব্যবসায়ীর বাড়িতে গিয়ে পরিবারকে সান্তনা জানান।

ইত্তেফাক/এমআরএম