বায়ুদূষণে নাকাল রাজধানী ঢাকা। দূষণে অবস্থা এমন যে, ঘরের চৌকাঠ পার হলেই ধুলা ও ধোঁয়ায় ধূসর চারদিক। অনিয়ন্ত্রিত নির্মাণকাজ, তীব্র যানজট, মেয়াদোত্তীর্ণ মোটরযান ও শিল্পকারখানা থেকে নির্গত বিষাক্ত ভারি ধাতু ধুলার সঙ্গে যোগ হয়ে বায়ু দূষণের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। ফলে ঘরের বাইরে তো বটেই, বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ ও খেলার মাঠেও ভর করছে অতি ক্ষুদ্র বস্তুকণা। এতে মারাত্মক স্বাস্থ্য-ঝুঁকির মধ্যে পড়ছে নগরবাসী, বিশেষ করে শিশুরা। ছবিগুলো মঙ্গলবার (৮ নভেম্বর) দয়াগঞ্জ মোড় থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
