পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি (উপ-পুলিশ মহাপরিদর্শক) হিসেবে দায়িত্ব পেয়েছেন শিল্প পুলিশের ডিআইজি মঈনুল হক।
মঙ্গলবার (৮ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব সিরাজাম মুনিরা।
এতে বলা হয়েছে, খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ. মহিদ উদ্দিনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে। আর শিল্প পুলিশের ডিআইজি মঈনুল হককে খুলনা রেঞ্জ ডিআইজির দায়িত্ব দেওয়া হলো।
