ব্রাহ্মণবাড়িয়ায় ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আপডেট : ১৫ জুন ২০১৯, ১১:৪২

ঘুষ গ্রহণ ও অনিয়মের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা বজলুলহককে প্রত্যাহার করার পর এবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার  জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন বিষয়টি নিশ্চিত করেন।

 

এর আগে গত বুধবার দুপুরে বজলুল হকের দুর্নীতির বিরুদ্ধে ও তার শাস্তির দাবিতে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেন ভুক্তভোগী সাধারণ মানুষ।

আরো পড়ুন : ইকোসক নির্বাচনে বিপুল ভোটে জয় পেল বাংলাদেশ

পরে ওইদিনই বজলুল হককে প্রত্যাহার করে জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়। পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

 

ইত্তেফাক/ইউবি