ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলের কোনো সুযোগ নেই: কাদের

আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ২০:০০

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন ছাড়া সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলের কোনো সুযোগ আর দেশে নেই। সংবিধান অনুযায়ী নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় আসতে হবে। ক্ষমতায় আসতে এর ব্যত্যয় ঘটিয়ে বিকল্প কোনো পন্থা নেই। থাকবেও না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: ফেসবুক থেকে নেওয়া

মঙ্গলবার (৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি নেতাদের মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, অপপ্রচারমূলক বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষ বিএনপির শীর্ষ নেতৃত্বের সরাসরি নির্দেশে পরিচালিত বিভীষিকাময় অগ্নিসন্ত্রাসের কথা ভুলে যায়নি। ২০১৩ সালের যুদ্ধাপরাধীদের বিচারকাজ চলকালীন সময়, ২০১৪ নির্বাচন প্রতিরোধে ও ২০১৫ সালে খালেদা জিয়ার ঢাকা অবরোধ কর্মসূচিতে তাদের সন্ত্রাসীরা পেট্রোল বোমা এবং অগ্নিসন্ত্রাসের মাধ্যমে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিলো। শিশু থেকে শুরু করে পরিবহন শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কেউ তাদের সন্ত্রাসের ভয়াল ছোবল থেকে রক্ষা পায়নি। সারাদেশে বিএনপি জামায়াত এই সন্ত্রাসী কর্মকাণ্ডে দেড় শতাধিক মানুষ নিহত হয়। দেশীয় আন্তর্জাতিক গণমাধ্যমে বিএনপি-জামায়াতের নজিরবিহীন এই সন্ত্রাসের সংবাদ প্রকাশিত ও প্রচার হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: ফেসবুক থেকে নেওয়া

তিনি বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়াসহ শীর্ষ নেতারা টেলিফোনে নেতাকর্মীদের নির্বিচারে মানুষ হত্যার নির্দেশনা দিয়েছেন, তা গণমাধ্যমে প্রচারিত হয়েছিলো। আজ ইউরোপ যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি যখন বৈশ্বিক সংকটে, তারা এটিকে পুঁজি করে পুনরায় সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠেছে। দেশের বিবেকবান মানুষ যখন জামায়াত-বিএনপির অগ্নিসন্ত্রাসের নারকীয় ঘটনার বিচার দাবি করছে, তখন তাদের নেতারা নির্লজ্জভাবে অতীত অপকর্মের দায়ভার অস্বীকার করার হাস্যকর প্রচেষ্টা চালাচ্ছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: ফেসবুক থেকে নেওয়া

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জামায়াত-বিএনপি শুধু দেশে নয়, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী রাজনৈতিক শক্তি। অগ্নিসন্ত্রাসের কারণেই কানাডার ফেডারেল আদালত দুটি পৃথক মামলায় বিএনপিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে রায় দিয়েছেন। কিন্তু বিএনপি নেতারা তাদের অতীত অপকর্মের কথা ভুলে গেলেও দেশের জনগণ ভুলে যায়নি।

ইত্তেফাক/এমএএম