ভারতের প্রধান বিচারপতি হলেন ডি ওয়াই চন্দ্রচূড়

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১০:৫৭

ভারতের সুপ্রিম কোর্টের ৫০তম প্রধান বিচারপতি হিসেবে বুধবার (৯ নভেম্বর) শপথগ্রহণ করেন বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড় (ডি ওয়াই চন্দ্রচূড়)। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে শপথবাক্য পাঠ করান। তিনি বিদায়ী প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের স্থলাভিষিক্ত হন।

ডি ওয়াই চন্দ্রচূড় দিল্লির সেন্ট স্টিফেন কলেজ থেকে স্নাতক শেষে করে আইনে স্নাতকোত্তর ও ডক্টরেট ডিগ্রি লাভ করেন হার্ভাড ল স্কুল থেকে। বিচারপতি চন্দ্রচূড়ের কিছু গুরুত্বপূর্ণ রায়ের মধ্যে রয়েছে ভারতের সংবিধান, তুলনামূলক সাংবিধানিক আইন, হিউম্যান রাইটস, জেন্ডার জাস্টিস, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, ক্রিমিনাল আইন এবং কমার্শিয়াল আইন সংক্রান্ত মামলা।

ভারতের বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়

১৯৯৮ সালে দেশের অতিরিক্ত সলিসিটর জেনারেল ছিলেন বিচারপতি চন্দ্রচূড়। ২০১৩ সালে ইলাহাবাদ হাই কোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথগ্রহণ করেন। বম্বে হাইকোর্টের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। ২০১৬ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হন।

ইত্তেফাক/এএইচপি