গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

আপডেট : ১৫ জুন ২০১৯, ১৪:০২

গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লিপ্টন মোল্লা (২৩) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার ঢাক-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরের বেদগ্রাম বাসস্ট্যান্ডের কাছে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত লিপ্টন মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বর সিরাজুল ইসলাম মোল্লার ছেলে। তাদের বাড়ি বোড়াশী ইউনিয়নের পাথালিয়া গ্রামে।

আরও পড়ুন: আগামী তিন দিনে বাড়বে বৃষ্টির প্রবণতা, কমবে তাপমাত্রা

গোপালগঞ্জ সদর থানার এসআই মহিদুল ইসলাম জানান, বিকেল ৫ টার দিকে পাথালিয়া থেকে পুলিশ লাইন যাওয়ার পথে বেদগ্রামে লিপ্টন মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেখানে ৭ মার্চ চত্বরে স্তম্ভের সাথে ধাক্কা খেয়ে মারাত্মক আহত হন লিপ্টন। তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যা ৭ টার দিকে তিনি সেখানে মারা যান।

ইত্তেফাক/এমআরএম