লাকসামে মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার, আটক ১

আপডেট : ১৫ জুন ২০১৯, ১৪:৪৯

কুমিল্লার লাকসামে সপ্তম শ্রেণিতে পড়া এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। পরে ধর্ষণের অভিযোগে সুমন হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার আজগরা ইউপির দামবাহার গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ধর্ষিতা ওই ছাত্রী শুক্রবার সকালে ঘুম থেকে উঠে পুকুরে যাওয়ার সময় ওৎপেতে থাকা সুমন তার মুখ চেপে ধরে পুকুরের পাড়ের জঙ্গলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে ওই সুমন পালিয়ে যায়।পরে স্থানীয়রা ওই ছাত্রীকে উদ্ধার করে। বর্তমানে ওই ছাত্রী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন: আগামী তিন দিনে বাড়বে বৃষ্টির প্রবণতা, কমবে তাপমাত্রা

এ ঘটনায় ধর্ষিতার মামা বাদী হয়ে শুক্রবার লাকসাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ওইদিন বিকেলেই লাকসাম থানা পুলিশ সুমনকে আটক করে। শনিবার তাকে কুমিল্লা আদালতে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন জানান, থানায় মামলা দায়েরের পর পরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক সুমন হোসেনকে গ্রেফতার করে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এমআরএম