বুড়িগঙ্গা থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১০ নভেম্বর ২০২২, ০৮:৪১

নারায়ণগঞ্জের ফতুল্লার বুড়িগঙ্গা নদী থেকে  ২৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (০৯ নভেম্বর) সন্ধ্যায় সরকারি যমুনা তেল ডিপোর পেছনের ঘাট এলাকা থেকে নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করেছে নৌ-পুলিশ।

পাগলা নৌ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শারজাহান আলী জানান, বুধবার দুপুর ১টা দিকে ফতুল্লা সরকারি তেল ডিপো যমুনা ঘাটের পেছনে বুড়িগঙ্গা নদীতে এক যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। খবর পেয়ে পেয়ে সন্ধ্যা ৬টার দিকে পাগলা নৌ পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের মাথায়, কপালে  ও চোখে আঘাতের চিহ্ন এবং ক্ষত স্থানগুলোতে সেলাই রয়েছে।

এসআই জানান, ধারণা করা হচ্ছে ছেলেটি প্রতিবন্ধী। লাশ  ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 

 

ইত্তেফাক/আরএজে