পাওয়ার প্লেতে বাটলার-হেলস তাণ্ডব

আপডেট : ১০ নভেম্বর ২০২২, ১৬:১৬

টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের দেওয়া ১৬৯ রানের টার্গেটে ব্যাট করেছে ইংল্যান্ড। টস হেরে প্রথমে ব্যাট করে কোহলি ও হার্দিকের ব্যাটে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে ভারত।

১৬৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওভারের প্রথম বলেই চার মারেন জস বাটলার। প্রথম বল ওয়াইড করেন ভুবনেশ্বর কুমার। এরপর ওভারে তৃতীয় ও শেষ বলে চার মেরেন বাটলার। প্রথম ওভার থেকে ১৩ রান সংগ্রহ করে ইংল্যান্ড।

এরপর দ্বিতীয় ওভারে প্রথম বলে সিঙ্গেল নেন আলেক্স হেলস। স্ট্রাইক পেয়েই ওভারের দ্বিতীয় বলে ফের চার মারেন বাটলার। পরের বল ওয়াইড করেন ভারতের পেসার আর্শদিপ শিং। ওভারের তৃতীয় ও চতুর্থ বল ডট দেন আর্শদিপ। পঞ্চম বলে সিঙ্গেল নেন বাটলার। শেষ বলে সিঙ্গেল নিয়ে ওভার শেষ করেন হেলস।

ইনিংসের তৃতীয় ওভারে ফের বোলিংয়ে আসেন ভুবনেশ্বর কুমার। প্রথম বল ডট দেন তিনি। দ্বিতীয় বলে সিঙ্গেল নিয়ে বাটলারকে স্ট্রাইক দেন হেলস। তৃতীয় বলে ফের সিঙ্গেল নেন বাটলার। ওভারের চতুর্থ বলে দুই রান নেন হেলস। পঞ্চম বলে ছক্কা হাঁকান তিনি। ওভারের শেষ বলে দুই রান নিয়ে ওভার শেষ করেন হেলস। ৩ ওভারে বিনা উইকেটে ৩৩ রান সংগ্রহ করে ইংল্যান্ড।

ইনিংসের চতুর্থ ওভারে স্পিনার অক্ষর প্যাটেলকে বোলিংয়ে আনেন রোহিত শর্মা। ওভারের প্রথম বলেই চার মারেন বাটলার। পরের বলে সিঙ্গেল নেন তিনি। তৃতীয় বলে ডট দিয়ে চতুর্থ বলে সিঙ্গেল নেন হেলস। এরপর পঞ্চম ও ছষ্ঠ বলে সিঙ্গেল নিয়ে ওভার শেষ করে ইংল্যান্ড। 

পঞ্চম ওভারে বোলিংয়ে আসেন মোহাম্মদ শামি। প্রথম বল ডট দেন তিনি। তবে দ্বিতীয় বলেই ছক্কা হাঁকান হেলস। ওভারের তৃতীয় ও চতুর্থ বল ডট দেন শামি। পঞ্চম বলে হেলসের ব্যাটের কানায় লেগে চার হয়ে যায়। শেষ বলে সিঙ্গেল নিয়ে ওভার শেষ করেন হেলস।

পাওয়ার প্লের শেষ ওভারে দ্বিতীয় বলে অক্ষর প্যাটেলকে ছক্কা হাঁকান হেলস। তৃতীয় বলে সিঙ্গেল নেন তিনি। ওভারের চতুর্থ ও পঞ্চম বল ডট দেন অক্ষর প্যাটেল। শেষ বলে চার মারেন বাটলার। ৬ ওভার শেষে বিনা উইকেটে ৬৩ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। বাটলার ১৭ বলে ২৮ ও আলেক্স হেলস ১৯ বলে ৩৩ রান করে ক্রিজে আছেন। 

ইত্তেফাক/জেডএইচ