দলীয় ৮০ রানের মাথায় অস্ট্রেলিয়ার প্রথম উইকেটের পতন হয়েছে। ধীরগতিতে ব্যাট করে ৪৮ বলে ২৬ রান করা ডেভিড ওয়ার্নারকে ফিরিয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ অর্ধশতক করে অপরাজিত আছেন। তার সাথে যোগ দিয়েছেন উসমান খাজা।
এর আগে আজ শনিবার লন্ডনের কেনিংটন ওভালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে। টস হেরে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ বেশ সতর্ক শুরু করেন। দলীয় ৮০ রানের মাথায় ব্যক্তিগত ২৬ করে ধনঞ্জয়া ডি সিলভার বলে বোল্ড আউট হন ডেভিড ওয়ার্নার।
নিজেদের প্রথম চার ম্যাচের তিনটিতেই জয় নিয়ে সুবিধাজনক অবস্থানে আছে অস্ট্রেলিয়া। অন্যদিকে বৃষ্টিতে আগের দুই ম্যাচ ভেসে যাওয়ায় চার ম্যাচের মাত্র এক ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে শ্রীলঙ্কা। ইনজুরি কাটিয়ে এ ম্যাচের মধ্যদিয়ে দলে ফিরছেন নুয়ান প্রদীপ।
ইত্তেফাক/এএম
