কাশ্মিরে জামায়েতের ৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আপডেট : ১১ নভেম্বর ২০২২, ১৯:৫৩

ভারতের জম্মু-কাশ্মিরের নিষিদ্ধ রাজনৈতিক দল জামায়াত-ই-ইসলামির (জেইআই) দুই কোটি ৫৮ লাখ রুপির বেশি মূল্যের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার জম্মু কাশ্মিরের শোপিয়ান জেলায় ভারতের স্টেট ইনভেস্টিগেটিভ এজেন্সি (এসআইএ) এসব সম্পদ জব্দ করে। 

প্রতিবেদনে বলা হয়েছে, শোপিয়ানের জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করার পর এসএআই নয়টি স্থানের সম্পত্তি সিলগালা করে। এসআইএ এসব সম্পত্তির ব্যবহার এবং প্রবেশাধিকার সিলগালা করে দিয়েছে।  

এই নিয়ে শোপিয়ানের জেলা ম্যাজিস্ট্রেট এক বিবৃতি জারি করেছে। সেখানে বলা হয়েছে, জামাত-ই-ইসলামী-এর এসব সম্পত্তি সিলগালা করে দেওয়া হয়েছে। এতে কারও প্রবেশ এবং ব্যবহার নিষিদ্ধ।  

এসআইএ জম্মু ও কাশ্মিরের ইউনিয়ন জুড়ে জেআই-এর প্রায় ১৮৮ সম্পত্তি চিহ্নিত করেছে। এসবের মধ্যে দুটি স্কুল ভবনসহ নয় প্রোপার্টি আছে।  

ইত্তেফাক/এসআর