টি-২০ বিশ্বকাপের ফাইনাল পরিচালনায় থাকছেন যারা

আপডেট : ১১ নভেম্বর ২০২২, ২২:১৯

টি-২০ বিশ্বকাপের অষ্টম আসরের ফাইনালের জন্য ম্যাচ কর্মকর্তাদের নাম ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। রবিবার (১৩ নভেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান। 
 
ফাইনাল ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন-দক্ষিণ আফ্রিকার মারাইস এরাসমাস এবং শ্রীলংকার কুমার ধর্মসেনা। আর টিভি আম্পায়ারের দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি। 

চতুর্থ আম্পায়ার হিসেবে আছেন অস্ট্রেলিয়ার পল রাইফেল। গ্র্যান্ড ফিনালের ম্যাচ রেফারি শ্রীলংকার রঞ্জন মাদুগালে। 

ইত্তেফাক/জেডএইচ