৫ম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্ণামেন্ট ২০২২ উদ্বোধন

আপডেট : ১১ নভেম্বর ২০২২, ২৩:৪৬

তিন দিন ব্যাপী ‘৫ম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট ২০২২’ কুর্মিটোলা গলফ কোর্স শুরু হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেঃ জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান প্রধান অতিথি হিসেবে শুক্রবার (১১ নভেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে এই টুর্ণামেন্টের উদ্বোধন করেন।

ছবি: আইএসপিআর

উদ্বোধনী অনুষ্ঠানে টুর্ণামেন্টে অংশগ্রহণকারী সদস্যগণ ছাড়াও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও এরিয়া কমান্ডার, লজিষ্টক্স্ এরিয়া মেজর জেনারেল মোঃ জহিরুল ইসলাম, ড্যাফোডিল ফ্যামিলি’র চেয়ারম্যান ড. মো. সবুর খান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান, ড্যাফোডিল ফ্যামিলি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. মো. নাদির বিন আলী, প্রকল্প পরিচালক (উন্নয়ন) মেজর মোঃ আরমান আলী ভূইয়া (অব.), ক্লাব ক্যাপ্টেন ব্রিগেয়িার জেনারেল সৈয়দ মোঃ রফিকুল ইসলাম, টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অব.), সংশ্লিষ্ট ক্লাবের  এক্সিকিইটিভ  কমিটির সকল সদস্যবৃন্দ, ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্ণেল মোঃ শহীদুল হক (অব.), ক্লাবের জেনারেল ম্যানেজার, ক্লাব এফেয়ার্স লেঃ কর্ণেল আবু মোঃ সাইদুর রহমান (অব.), ক্লাবের জেনারেল ম্যানেজার গলফ অপারেশন লে. কর্ণেল মো. আনোয়ার হোসেন (অবঃ)  এবং উভয় সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ছবি: আইএসপিআর

টূর্নামেন্টে দেড় শতাধিক গলফার অংশগ্রহণ করেন। উক্ত টূর্নামেন্টে বিভিন্ন ক্যাটাগরিতে নবীন- প্রবীন পুরুষ ও মহিলাসহ দক্ষিন কোরিয়া, ব্রাজিল, ভারত, পাকিস্তান, তুরস্ক ও আমেরিকার ১৫জন গলফারসহ দেশী-বিদেশী ৬০০ গলফার অংশগ্রহণ করেন।

ইত্তেফাক/এমএএম