কাঁঠালিয়ায় ভাই হত্যা মামলায় আরেক ভাই গ্রেফতার

আপডেট : ১২ নভেম্বর ২০২২, ০৩:৪৮

ঝালকাঠির কাঁঠালিয়ায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মেজ ভাই ফিরোজ হাওলাদারকে (৫৫) হত্যা মামলার একমাত্র আসামি তার ছোট ভাই রুহুল আমিনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ির মানিকছড়ি থেকে এসআই জাহাঙ্গীরের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেফতার করে। গেফতারকৃত রুহুল আমীন উপজেলার চিংড়াখালী গ্রামের মৃত সফিজ উদ্দিন হাওলাদারের ছোট ছেলে ও নিহতের আপন ছোট ভাই। 

প্রতীকী ছবি

শুক্রবার দুপুরে কাঁঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলা সদর ইউনিয়নের চিংড়াখালী গ্রামের মৃত শফিজ উদ্দিন হাওলাদারের মেজ ছেলে রাজমিস্ত্রি ফিরোজ হাওলাদারের সঙ্গে তারই আপন ছোট ভাই রুহুল আমিনের পারিবারিক বিষয়ে জমিজমা নিয়ে তর্কবিতর্ক হয়। এর এক পর্যায় রুহুল আমিন ধারলো দাও দিয়ে কুপিয়ে তার আপন মেজ ভাই রাজমিস্ত্রি ফিরোজ হাওলাদারকে হত্যা করে। পরে এ ঘটনায় নিহতের স্ত্রী রানী বেগম বাদী হয়ে রুহুল আমিনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ইত্তেফাক/এমএএম