বাংলাদেশের গৌরবময় সিল্ক ফ্যাশন শো

আপডেট : ১২ নভেম্বর ২০২২, ১৭:৩৩

দেশের সিল্ক শিল্পের ইতিহাস তুলে ধরতে গুলশান সোসাইটির সভায় ‘বাংলাদেশের গৌরবময় সিল্ক শীর্ষক’ বিশেষ ফ্যাশন শো আয়োজন করে ডিজাইনার মাহিন খান।

শনিবার (১২ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা রাজধানীর গুলশানে লেক পার্কে এ আয়োজনে অংশ নেন দেশের ৫০ জন মডেল। বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্পে সাসটেইনেবল ফ্যাশন প্রচলনের কথা তুলে যাদের নাম চলে আসে তাদের মধ্যে একজন ফ্যাশন ডিজাইনার মাহিন খান।

আয়োজনে অংশ নেন দেশের ৫০ জন মডেল

পরিবেশ, কর্মসংস্থান, ক্ষমতায়ন এই তিন দর্শনকে ভিত্তি করে তিনি প্রতিষ্ঠা করেছেন ‘ডিজাইন মায়াসির’। ডিজাইন বিবর্তন তার বিশ্বাস ও চেতনার সাথে বিশেষভাবে যুক্ত আছেন। দীর্ঘ ৪ দশক ধরে কাজ করছেন বাংলাদেশের সিল্ক ঐতিহ্য সংরক্ষণে। বাংলাদেশের ঐতিহ্যকে দেশ বিদেশে উপস্থাপনের জন্য নিয়মিত তিনি আয়োজন করেন বহুমুখী অনুষ্ঠানের।

আয়োজন করেন বহুমুখী অনুষ্ঠানের

মাহিন খান জানান, বাংলাদেশের শিল্প সংস্কৃতি সংরক্ষণ জন্য বিশেষভাবে আগ্রহী ও উৎসাহী। এই লক্ষ্যে দেশীয় লোকজ শিল্পের বিভিন্ন কারুশিল্প, সুকাশিল্প, মৃৎশিল্প, দিলুশিল্পকে সমৃদ্ধ করার জন্য নিয়মিত বিশেষ অনুষ্ঠান ও প্রদর্শনী পরিচালনা করে থাকেন। এরই ধারাবহিকতায় বাংলাদেশের সিল্বের প্রসার ও সংরক্ষণের জন্য এই বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন। যাতে করে আমাদের নতুন প্রজন্ম এইসব শিল্পকে ধারণ করতে পারে।

ইত্তেফাক/এসসি