সিনেমা সংখ্যা কমার কারণে দেশের হলগুলোকেও গুণতে হয় লোকসানে হিসেবটা। তাই অনেক হল মালিক তাদের হলগুলো বন্ধ করে সেখানে নির্মাণ করেছেন নতুন ভবন। কিছুদিন আগে হল মালিকরা আন্দোলনও করেন। তাদের দাবি, দেশে সিনেমা সংখ্যা না বাড়লে বিদেশী সিনেমা প্রদর্শন করবেন তারা। এ নিয়ে ক্ষুব্ধ ছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। অন্যদিকে সিনেমা হলের সংখ্যা কমার কারণে একসঙ্গে অনেকগুলো সিনেমা মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না।
এমন ক্রান্তিকালে স্বস্তির খবর আসলো। দেশের ২৬টি জেলায় সিনেমা হল নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। জেলা নির্বাচনের কাজ শেষ হলেওই হল নির্মাণের কাজ শুরু হবে বলে জানান তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মীর মো. নজরুল ইসলাম।
আরও পড়ুন: গুজরাটে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৭ জনের মৃত্যু
এছাড়াও বাজেটের মঞ্জুরি ও বরাদ্দের দাবি সমূহের উল্লেখযোগ্য কার্যাবলীতে তথ্য কমিশনের জন্য নিজস্ব ভবন নির্মাণ ও জেলা পর্যায়ে ২৬টি আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে উল্লেখ রয়েছে। এছাড়া এফডিসির মধ্যে ১৫তালা কমপ্লেক্স নির্মাণ হবে। যেখানে সিনেমা হল, শুটিং ফ্লোর থাকবে। এর কাজ শুরু হবে চলতি বছরে।
ইত্তেফাক/বিএএফ
