টি-২০ বিশ্বকাপের পর্দা নামছে আজ। টি-২০ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান-ইংল্যান্ড। আর এই ফাইনাল ম্যাচকে সামনে রেখে ইংল্যান্ড ক্রিকেট দলকে বার্তা দিলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সবার সঙ্গে তিনিও সমর্থন দেবেন বলে বার্তা দেন ঋষি সুনাক।
টি-২০ বিশ্বকাপের ফাইনালকে সামনে রেখে শনিবার (১২ নভেম্বর) টুইটারে একটি পোস্ট দেন ঋষি সুনাক। তিনি লিখেন, আগামীকাল (আজ) পাকিস্তানের বিপক্ষে ফাইনালের জন্য শুভকামনা ইংল্যান্ড ক্রিকেট। পুরো যুক্তরাজ্য জুড়ে সকল ক্রিকেট ভক্তদের সঙ্গে আমিও আপনাদেরকে উৎসাহিত করবো। আমরা সব সময় আপনাদের সঙ্গে আছি।
অস্ট্রেলিয়ার ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টি-২০ বিশ্বকাপের ফাইনালে মাঠে নামবে ইংল্যান্ড-পাকিস্তান। বাংলাদেশ সময় দুপুর ২ টায় শুরু হবে ম্যাচটি।
