শিরোপার লড়াইয়ে মাঠে থাকছেন যারা

আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ১৩:৪৮

টি-২০ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। ফাইনালের মঞ্চে শিরোপা জিততে আত্নবিশ্বাসী দুই দলই।

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে পাকিস্তান। অন্যদিকে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে হট ফেভারিট ভারতেকে ১০ উইকেটে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড। দু'দলই সেমিফাইনালে বেশ দাপট দেখিয়ে ফাইনালে ওঠে।

ছবি: সংগৃহীত

আজ তাই ফাইনালের মহারণে দুই দলই মাঠে নামছে সেমিফাইনালের অপরিবর্তিত একাদশ নিয়ে।

ইংল্যান্ড একাদশ: জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), অ্যালেক্স হেলস, ফিল সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ,মোহাম্মদ ওয়াসিম, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ।

ইত্তেফাক/জেডএইচ