মিউনিখ ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিযোগিতামূলক বিভাগ সিনেকোপ্রো কম্পিটিশনের জন্য নির্বাচিত হয়েছে ‘শনিবার বিকেল’। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত সিনেমাটি প্রযোজন করছে জাজ মাল্টিমিডিয়া। মিউনিখ ফেস্টিভ্যালে ‘শনিবার বিকেল’ প্রদর্শীত হবে ২৯, ৩০ জুন ও ১ জুলাই।
‘শনিবার বিকেল’ ছাড়াও এই প্রতিযোগিতার জন্য নির্বাচিত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে কান ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৯-এ ‘ফিপরেসকি প্রাইজ’ জয়ী এলিয়া সুলেইমান পরিচালিত ‘ইট মাস্ট বি হেভেন’, কান ফেস্টিভ্যালে ‘সার্টেন রিগার্ড’ সেকশনে সেরা সিনেমা হিসেবে নির্বাচিত ব্রাজিলিয়ান পরিচালক করিম আইনোজ পরিচালিত চলচ্চিত্র ‘দি ইনভিজিবল লাইফ অফ ইউরিডাইস গুজমাও’, কান ২০১৯-এর ‘ডিরেক্টরস ফোর্টনাইট’ সেকশনে নির্বাচিত চলচ্চিত্র ‘দি অরফানেজ’, একই ফেস্টিভ্যালের কম্পিটিশন সেকশনে নির্বাচিত চলচ্চিত্র ‘দি হুইসলারস’ ও ‘দি ট্রেইটর’।
আরও পড়ুন: আন্দোলনের মুখে প্রত্যর্পণ বিল বাতিল করতে যাচ্ছে হংকং
এছাড়াও আছে সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে ওয়ার্ল্ড প্রিমিয়ার হওয়া ‘গাজা’। নয়টি ছবি প্রতিযোগিতা করবে এক লক্ষ ইউরোর সেরা ছবির পুরসড়ারের জন্য। পাঁচ জুলাই এক অনুষ্ঠানের মাধ্যমে সেরা ছবির হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
ইত্তেফাক/বিএএফ
