নিরাপদ সড়কের প্রতিপাদ্যে বিশ্ব ভেসপা দিবস উদযাপন

আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ২২:১৫

বিশ্ব ভেসপা দিবস বাংলাদেশে ২০২২ উপলক্ষে গত ১১ ও ১২ নভেম্বর ভেসপা ক্লাব বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী দুই চাকার বাহন ‘ভেসপা’ এর সবচাইতে বড় ও দীর্ঘতম শোভাযাত্রা ঢাকা থেকে ফরিদপুরের রাজবাড়ী ব্র্যাক সেন্টারে গিয়ে শেষ হয়। 

মূলত দুই চাকার এই মোটরগাড়িটি ১৯৪৬ সালে ইতালির পিয়াজিও নামের একটি কোম্পানি প্রথম আবিষ্কার করে ও পরে বিশ্বব্যাপী বাজারজাত করে। আয়োজক ভেসপা ক্লাব বাংলাদেশ ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়। এটি একটি অলাজনক প্রতিষ্ঠান। 

বর্তমানে সারা বাংলাদেশে প্রায় ২০ হাজারের মতো সদস্য আছে যারা সবাই ভেসপা চালায়। এই ক্লাবের উদ্দেশ্য হলো ঐতিহ্যবাহী এই বাহনের ঐতিহ্য ধরে রেখে সমাজের বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতা তৈরি করা। 

প্রতিবছর সারা বিশ্বব্যাপী Vespa world day নামে একটি ইন্টারন্যাশনাল ইভেন্ট পালিত হয় যা বাংলাদেশেও পালন করা হয়। তারই ধারাবাহিকতায় ১১ নভেম্বর ভেসপা ক্লাব বাংলাদেশ দুইদিনব্যাপী ঢাকা ও ফরিদপুরে Vespa world day Bangladesh 2022 নামক এই ইভেন্টটি পালন করে। এই ইভেন্টে সারাদেশ থেকে প্রায় দুইশতওর বেশি ভেসপা অংশগ্রহণ করে।
 
সকাল ৮:৩০টায় মধুমতি মডেল টাউনে উদ্বোধনী অনুষ্ঠান শেষ করে ঢাকা থেকে ফরিদপুরের উদ্দেশ্যে পুরো বহরযাত্রা শুরু করে। যাত্রা পথে মানিকগঞ্জ শহর ঘুরে আরিচা ফেরিঘাটে আসে। এরপর আরিচা পাটুরিয়াঘাট থেকে ফেরি দিয়ে পদ্মা নদী পা্র হয়ে রাজবাড়ী পৌছানোর পরে রাজবাড়ী থেকে রওনা দিয়ে দুপুর ৩টায় ফরিদপুর ব্র্যাক সেন্টারে আসে দলটি। এরপর আলোচনা সভা শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। 

র‍্যাফেল ড্রতে একটি ব্যান্ড নিউ ভেসপাসহ ১৫০টি পুরস্কার ছিলো। এছাড়াও এবারের ইভেন্টের প্রতিপাদ্য অনুযায়ী বাংলাদেশকে দুর্ঘটনা মুক্ত করার প্রত্যয়ে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে ভেসপা স্লো রেসিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

এই অনুষ্ঠানের মাধ্যমে ফরিদপুর জেলার কর্মসূচি শেষ করে ১২ নভেম্বর বিকেলে একই পথে শোভা যাত্রা করে ঢাকার পৌছানোর মাধ্যমে আমাদের দুইদিন ব্যাপী vespa world day Bangladesh 2022 ইভেন্টের সমাপনী অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শেষ হয়।

প্রতিটি রাইড ইভেন্টে একটি সচেতনতামূলক প্রতিপাদ্য নির্ধারণ করা হয় যার অংশ হিসাবে এ বছর ‘সড়কে বেপরোয়া গতি রোধ করুন, দুর্ঘটনা মুক্ত বাংলাদেশ গড়ুন’ শীর্ষক প্রতিপাদ্য নির্ধারণ করা হয়। যেহেতু এই বছরের প্রতিপাদ্যটি নিরাপদ সড়ক চাই তাই অংশগ্রহণকারী সকল রাইডাররা নির্দিষ্ট কেন ও নির্দিষ্ট গতি বজায় রেখে পুরো শোভাযাত্রাটি সম্পন্ন করে।

অনুষ্ঠানে ব্র্যাক ও বিআইডব্লিউটিসির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন জাতীয় সংগঠনের প্রতিনিধিরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/পিও

এ সম্পর্কিত আরও পড়ুন