বিয়ের স্টেজ ভেঙ্গে পড়ার ঘটনায় ‘দি স্বারথী’ ইভেন্টের দুঃখ প্রকাশ

আপডেট : ১৫ জুন ২০১৯, ১৭:৫৬

বিয়ের স্টেজ ভেঙ্গে পড়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির বেশ কয়েকজন নেতা আহত হওয়ার ঘটনায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন ইভেন্টের আয়োজক কর্তৃপক্ষ। একইসঙ্গে আমন্ত্রিত অতিথি ও ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা কর্তৃপক্ষের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন ‘দি স্বারথী’ ইভেন্টের কো-অর্ডিনেটর এসএম শোয়েব খান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আয়োজকরা সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, গত শুক্রবার (১৪ জুন) রাত ৯ টার দিকের ঐ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা ক্ষমা প্রার্থনা করছি। এই ঘটনায় বসুন্ধরা কনভেনশন সেন্টার কর্তৃপক্ষের কোন দায় নেই। এটি একটি দুর্ঘটনা, এই ধরণের পরিস্থিতির জন্য আমরা বিব্রত।

আরও পড়ুন: লাশবাহী গাড়ি আটকিয়ে পুলিশের চাঁদা দাবি, প্রতিবাদে সড়ক অবরোধ

প্রকৃতপক্ষে, বিয়ের মঞ্চে অতিথিদের সঙ্গে নেতাকর্মীদের ছবি তোলার সময় অনেক লোক একসঙ্গে ওঠায় এ দুর্ঘটনা ঘটে।

ইত্তেফাক/বিএএফ