মা হওয়ার খবরটি অবশ্য এখনও অফিশিয়ালি কিছু বলেন নি ক্যাটরিনা কাইফ। তবে তাদের বন্ধু মহলে এখন জোর গুঞ্জন। ক্যাটরিনার স্বামী অবশ্য তার কলিগদের কাছে ছড়িয়েছেন বলে অভিযোগ ক্যাটের। কিন্তু কেন এই লুকোচুরি।
এমন প্রশ্নে এড়িয়ে গেলেও ভিকি কৌশল একটু ভিন্নভাবেই বললেন, ‘আমরা কিছু রীতি রেওয়াজ মেনে চলি। কিছু বিষয় গোপন রাখলেই মঙ্গল হয়। যদি আমাদের সন্তান পৃথিবীতে আসে, তবে তো সবাইকে আমিই খুশীতে জানাবো। কিন্তু এখনও সেই স্টেজে বিষয়টা নেই।’
এদিকে বলিপাড়ায় যেনো মা হওয়ার ধুম লেগেছে! একের পর এক অভিনেত্রী মা হচ্ছেন। ক’দিন আগেই রণবীর-আলিয়ার ঘর আলোকিত করে জন্ম নিয়েছে তাদের প্রথম সন্তান। যার সপ্তাহ খানেক পার হতে না হতেই মা হলেন বলিউডের আরেক অভিনেত্রী বিপাশা বসু। এরই মাঝে এবার গুঞ্জন উঠেছে মা হতে চলেছেন ক্যাটরিনা! কিন্তু সত্যি কি তাই?
মূলত সমপ্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ক্যাটরিনার পরবর্তী ও প্রথম দক্ষিণী প্রজেক্ট ‘মেরি ক্রিসমাস’র শুটিং সেটের একটি ছবি। যেখানেই স্পষ্ট হয়েছে অভিনেত্রীর বেবি বাম্প! সেই ছবিটি ভাইরাল হয়ে এখন সবার মুখে মুখে অভিনেত্রীর মা হতে যাওয়ার খবর! তবে আসল খবরটি অন্য! এমনটাই জানিয়েছে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম।
জানা গেছে, ভারতীয় দক্ষিণী তারকা বিজয় সেতুপতির বিপরীতে আসন্ন ‘মেরি ক্রিসমাস’ ছবিটিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন ক্যাটরিনা। যেটি মূলত একজন অন্ত:সত্ত্বার চরিত্র!
ফলে ছবিতে তার ভূমিকাটি যে যথেষ্ট চ্যালেঞ্জিং তা আর বলার অপেক্ষা রাখে না। এদিকে পারিবারিকভাবেও খবরটি সত্য হতে পারে এমনটাই ইঙ্গিত দিয়েছেন ভিকি কৌশল নিজেই।

নোরা ফাতেহির আগমনে এনবিআরের আপত্তি