ব্রাহ্মণবাড়িয়ার উলচাপাড়ারের বীর মুক্তিযোদ্ধা শেখ আনোয়ারুল ইসলাম (দারু মিয়া) ছিলেন ফুটবলপ্রেমী। ভক্ত ছিলেন আর্জেন্টিনার। ২০১৯ সালে মারা যান তিনি। বাবার স্মৃতি মনে করে তিন ছেলে এবারের বিশ্বকাপ উপলক্ষে বাবার পছন্দের দল আর্জেন্টিনা পতাকার আদলে ঘরের রঙ করেছেন। ২০১৮ সালে পরিবারের সবাইকে নিয়ে ফুটবল বিশ্বকাপ উপভোগ করেছিলেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শেখ আনোয়ারুল ইসলাম (দারু মিয়া)। এবারের বিশ্বকাপে বাবার শূন্যতা অনুভব করছেন ছেলেরা। ছবি: ফোকাস বাংলা
