চাঁদপুরের হাজীগঞ্জসহ জেলার বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় গরুর মাংসের নামে ভারত থেকে আমদানি নিষিদ্ধ মানহীন ও পচা মহিষের মাংস খাওয়ানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে জানা গেছে, হাজীগঞ্জের টোরাগড়ে ফ্রিজিং করা ভারতীয় মহিষের মাংস। এরপর মাংসগুলো উপজেলার বিভিন্ন নামী-দামী হোটেলে চলে যায়। এসব হোটেলে পৌঁছানোর পর পঁচা মহিষের মাংস হয়ে যায় গরুর মাংস।
এক সময় হাজীগঞ্জে বিভিন্ন হোটেল রেস্তোরায় মেসিয়ারের কাজ করতেন মামুন। এখন তিনি চাঁদপুরের বিভিন্ন উপজেলায় পচা মহিষের মাংস বিক্রির কাজ করছেন।
দামের বিষয়ে অভিযুক্ত মামুন বলেন, ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি দরে এসব মাংস বিভিন্ন হোটেলে বিক্রয় করা করা হয়। চাহিদা বেড়ে যাওয়ায় দামও বেড়েছে।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো.গোলাম মাওলা নাঈম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মামুনের বাড়িতে অভিযান চালিয়ে মানহীন পচা মাংস উদ্ধার করেছি। এটি আসলে মহিষের মাংস না গণ্ডারের মাংস তা বলতে পারছি না।
তিনি বলেন, মামুনসহ আরও দুই অসাধু ব্যবসায়ী আমদানি নিষিদ্ধ এ মাংস বিভিন্ন খাবার হোটেলে কম দামে বিক্রয় করে বলে আমরা জানতে পেরেছি। এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।
