ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১৫ জুন ২০১৯, ১৯:৫৬

কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় নাহারুল ইসলাম (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার বিকাল ৪টার সময় মতিয়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাহারুল ইসলাম দৌলতপুর উপজেলার তারাগুনিয়া ফারাকপুরএলাকার সামছের প্রামাণিকের ছেলে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আননূর যায়েদ জানান, কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ভেড়ামারার বারো মাইল মতিয়া ফিলিং স্টেশনের সামনে ট্রাকের চাপায় নাহারুল ইসলামের মৃত্যু হয়েছে।

ইত্তেফাক/বিএএফ